×

সারাদেশ

তালতলীতে বাকপ্রতিবন্ধী নারীকে মারধরের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫২ পিএম

তালতলীতে বাকপ্রতিবন্ধী নারীকে মারধরের অভিযোগ

প্রতীকী ছবি

বরগুনার তালতলী উপজেলায় বাকপ্রতিবন্ধী এক নারীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ওই নারী উপজেলার বড়বগী ইউনিয়নের পাজরাভাঙ্গা গ্রামের মৃত রুহুল আমিনের স্ত্রী হাওয়া বেগম (৪০)।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই বছর আগে হাওয়া বেগমের সঙ্গে একই এলাকার মৃত সেয়ান গাজির ছেলে রুহুল গাজির পরিবারের ভালো সম্পর্ক ছিল। বাকপ্রতিবন্ধী ওই নারীর সরলতার সুযোগ নিয়ে রুহুল গাজি তার স্বর্ণের হার (গলার চেইন) বন্ধক রাখে। পরে সে হার চাইতে গেলে তাকে ‘দেবো’ বলে ঘোরাতে থাকে। এই নিয়ে তাদের মধ্যে গত ৩০ জানুয়ারি কথা কাটাকাটি হলে বাকপ্রতিবন্ধী ওই নারীকে হুরুন গাজি ও তার স্ত্রী কুলসুম (৩৫) বেধড়ক মারধর করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আমতলী উপজেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ (পসমেক) হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী হাওয়া বেগমের ছেলে শাহাদাৎ হোসেন (২২) বলেন, ‘আমার মাকে মারধর করা হয়েছে। এর উপযুক্ত বিচার চাই’।

অভিযুক্ত রুহুল গাজি বলেন, ‘আমি তার হার নিয়ে বন্ধক রেখেছি। তবে তার অন্য এক ভাই, সেও বোবা, তার কাছে টাকা পাবো। টাকা না দেয়ায় বন্ধক রেখেছি’।

এসময় মারামারির বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘সে আমার স্ত্রীকে মারধর করেছে’।

তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান (মোস্তাক) বলেন, ‘উভয়পক্ষই আমাকে ফোন করেছিল। আমি তাদেরকে আসতে বলেছি’।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘বাকপ্রতিবন্ধীকে মারধর করা খুবই দুঃখজনক। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App