×

সারাদেশ

চলে গেলেন মুজিবনগরের যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১০ পিএম

চলে গেলেন মুজিবনগরের যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার

ছবি: ভোরের কাগজ

মেহেরপুরের মুজিবনগরে যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে গৌরিনগর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল দশটায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।

পরে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এর মরদেহকে জাতীয় পতাকা দ্বারা আচ্ছাদিত করে সন্মান প্রদর্শন করা হয় এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আহসান আলী, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের মৃত নছর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮০ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ গুনাগ্রাহী রেখে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App