×

সারাদেশ

শান্তিগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব ৩ পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৩ পিএম

শান্তিগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব ৩ পরিবার

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবার। রবিবার (১২ জানুয়ারি) ভোররাতে উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিকাণ্ডে সব হারিয়ে দিশেহারা তিন পরিবার। শুধু ঘরই নয় আগুনে পুড়ে ছাঁই হয়েছে গবাদিপশু, অটোরিকশাসহ প্রয়োজনীয় আসবাবপত্র। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।

স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার রাতে আব্দুল ওয়াহাবের ঘরে আগুন লাগে এরপর একে একে বাড়ির আরও দুই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসলেও পুড়ে ছাঁই হয়ে যায় গবাদিপশু, অটোরিকশাসহ তিনটি ঘরের আসবাবপত্র। এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন ৩ অসহায় পরবার৷ কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তার ধারনা পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত আজাদ মিয়া বলেন, আগুনে সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। এখন মাথাগোঁজার টাই নাই। আমরা নিঃস্ব হয়ে গেছি। এভাবেই কান্নাজড়িত কন্ঠে অপর ক্ষতিগ্রস্ত আব্দুল অজুদ ও আব্দুল ওয়াহাব বলেন, আগুনে পুড়ে সব স্বপ্ন শেষ হয়ে গেছে। ছেলে মেয়ের লেখাপড়ার সার্টিফিকেট, জমিজমার কাগজ সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন অসহায়। ছেলেমেয়ে নিয়ে খোলা আকাশের নিচে আছি।

এ ব্যাপারে পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে তিনটি পরিবার মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ইউনিয়ন পরিষদ থেকে যা পারছি তাদের সাহায্য করছি। এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে সংঘর্ষ, ৬ ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে সংঘর্ষ, ৬ ককটেল বিস্ফোরণ

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

প্রধানমন্ত্রী-এনসিপির বৈঠক, হাসিনার দেশে ফেরাসহ সারাদেশের শীর্ষ সব খবর একসাথে

প্রধানমন্ত্রী-এনসিপির বৈঠক, হাসিনার দেশে ফেরাসহ সারাদেশের শীর্ষ সব খবর একসাথে

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App