×

সারাদেশ

বাবুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দুটি পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০১ পিএম

বাবুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দুটি পরিবার

ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামে অগ্নিকাণ্ডে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ঘরে বসবাসরত বাবুল খান ও শহীদ খানের পরিবার দুটি নিঃস্ব হয়ে গেছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রান্না ঘর থেকে সৃষ্ট আগুন পুরো ঘরে ছড়িয়ে পরে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ও বাবুগঞ্জ থানা পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান প্রমুখ।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সাব অফিসার আব্দুল মোতালেব সরদার বলেন, আমরা ফোন পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ করি। এতে পার্শ্ববর্তী ঘরগুলো রক্ষা পায়।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মানে আমরা অল্প সময়ে কাজ শুরু করবো। পরিবার দুটির সদস্যদের বস্ত্র ক্রয় করে দেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের যত তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App