×

সারাদেশ

বাকেরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪০ পিএম

বাকেরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

বাকেরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

বরিশালের বাকেরগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ৷

মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানায় বরিশাল-৬ বাকেরগঞ্জের সংদস্য বেগম নাসরীন জাহান রত্মা। একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে সর্ব প্রথম বাকেরগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতারা। এছাড়া বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাকসুদুর রহমান পুষ্পস্তবক অর্পন করেন।

[caption id="attachment_408819" align="alignnone" width="1440"] ছবি: ভোরের কাগজ[/caption]

এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বিএনপির নেতাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জাতীয়পার্টি ও অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করেন। সকালে র‌্যালি, আলোচনা সভা, কবিতা আবৃতি, চিত্রাংকন ও পুরস্কার বিতারণ ও দোয়া অনুষ্ঠিত হয় ৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App