×

সারাদেশ

বিজিবির বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ, নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১২:১১ পিএম

বিজিবির বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ, নিহত ৩

ছবি: সংগৃহীত

বর্ডার গাড বাংলাদেশের (বিজিবি) বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার হারবাং ৯নং ওয়ার্ডের কলাতলী এলাকার আবুল বশরের পুত্র মো. হামিদুল্লাহ (২৯), একই এলাকার লাল মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (২৫) ও উত্তর হারবাং করমহুরি পাড়ার দানু মিয়ার পুত্র নজরুল ইসলাম (৩৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি বিজিবির বাসের সাথে বিপরীতমুখি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। হতাহতরা সকলে লেগুনার যাত্রী।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত চারজনকে উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App