×

সারাদেশ

অল্পের জন্য রক্ষা পেলেন ওবায়দুল কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ০৯:০০ পিএম

অল্পের জন্য রক্ষা পেলেন ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোছলেম উদ্দিনের শোক সভায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে নেতাকর্মীদের ভিড়ে কাঁচের দরজা ভেঙে আহত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দরজার আয়না ভেঙে আ জ ম নাছির উদ্দীন মাথায় আঘাত পেয়েছেন। তাকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা বের হচ্ছিলেন। এতে সঙ্গে ছিলেন আ জ ম নাছিরসহ চট্টগ্রামের সিনিয়র নেতারা। এ সময় নেতাকর্মীদের প্রবল চাপে কনভেনশন সেন্টারের মূল দরজাটির একটি ভেঙে পড়ে। দরজা ভেঙে পড়লে ওবায়দুল কাদের অল্পের জন্য রক্ষা পেলেও দরজার আয়না ভেঙ্গে পড়ে আ জ ম নাছিরসহ কয়েকজন পুলিশ সদস্যের ওপর। এতে নাছির মাথায় আঘাত পান। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

এর আগে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় কয়েক জন মন্ত্রী-উপমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App