×

সারাদেশ

পঞ্চগড়ে ৬ মামলায় আটক ৮৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৫:১৩ পিএম

পঞ্চগড়ে ৬ মামলায় আটক ৮৫

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসা ঘিরে সংঘর্ষের ঘটনায় পুলিশ, র‍্যাব ও কাদিয়ানীদের ঘটনায় এখন পর্যন্ত ৬টি মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় পাড়া-মহল্লায় গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন মানুষ। সোমবার সকাল পর্যন্ত আটক করা হয়েছে ৮৫ জন।

পঞ্চগড় সদর থানার চারজন উপ-পরিদর্শক একজন র‍্যাব কর্মকর্তা ও ওসমান গনি নামের এক ব্যক্তি মামলাগুলো দায়ের করেন। ছয়টি মামলায় হাজার হাজার অজ্ঞাত আসামি করা হয়।

মামলায় অভিযোগ আনা হয়েছে, সরকারি কাজে বাধা, ককটেল বিস্ফোরক, অন্যায় আক্রমণ, ভাঙচুর লুটপাট, অগ্নিসংযোগ, জখমসহ হুকুমদান।

এর আগে শুক্রবার যোহরের নামাজের পরে কাদিয়ানীদের সালানা জলসা বন্ধ ঘোষণার দাবিতে পঞ্চগড় শের-ই বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে বিক্ষোভ করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ মুসল্লিদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ মুসল্লিদের দিকে লক্ষ্য করে অসংখ্য রাবার বুলেট, টিয়ারশেল এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

অপরদিক থেকে মুসল্লিরাও ইট পাটকেল নিক্ষেপ করে। এতে একজন মুসল্লি ও একজন কাদিয়ানী সম্প্রদায়ের যুবক নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনাও ঘটেছে।

পুলিশ সুপার এস. এম সিরাজুল হুদা ৬টি মামলা রুজু ও ৮৫ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App