×

সারাদেশ

কাশিয়ানীতে বাসচাপায় মোটসাইকেলের ৩ আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০২:১২ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মোটসাইকেলের ৩ জন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের সামচুল হকের ছেলে মটর সাইকেল চালক এম এ হাসিব এবং কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাইসাইকেল আরোহী লোকমান শেখের ছেলে নবীর শেখ (২২) ও মো. রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম (২০)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মানবিন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক এম এ হাসিব ঘটনাস্থলে নিহত হন এবং বাইসাইকেল আরোহী নবীর শেখ ও আব্দুর রহিম মারাত্মক আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ সময় মহাসড়কের ওই স্থানে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিলো। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App