×

সারাদেশ

আখাউড়ায় একই দিনে দুই আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ০৪:২৬ পিএম

আখাউড়ায় একই দিনে দুই আত্মহত্যা

আখাউড়া থানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একই দিনে দুই আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে এক ব্যক্তি ও সাড়ে ১০টার দিকে এক গৃহবধূ গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়েআখাউড়া থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

স্বজন ও পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাত গ্রামের মুক্তিযোদ্ধা মো. জহিরুল হকের ছেলে মো. নয়ন হক (৪৬) পারিবারিক কলহের জের ধরে গলায় রশি লাগিয়ে ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর দীঘির পাড়ের সাগর মিয়ার স্ত্রী মোসা. আলিফা আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে ন্বামীর বাড়িতে আত্মহত্যা করেন। খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সফিকুল ইসলাম বলেন, পৃথক দুটি আত্মহত্যার ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App