×

সারাদেশ

ছাতকে লায়েক হত্যায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ০১:৪৪ এএম

ছাতকে লায়েক হত্যায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

ছাতকের মন্ডলীভোগস্থ লাল মসজিদ কমিটি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে যুবলীগ সমর্থক লায়েক মিয়া হত্যার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় নিহতের ভাই আজিজুল ইসলাম ছাতক থানায় এই মামলা দায়ের করেন।

ছাতকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত লায়েক মিয়া হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামি করা হয়েছে শহরের মন্ডলীভোগ (জংলিগড়) এলাকার বাসিন্দা তাজ উদ্দিনের পুত্র আব্দুল কদ্দুস শিপলুকে।

অপর আসামি করা হয়েছে ছাতক পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, মন্ডলীভোগের তানভির রহমান, বাগবাড়ীর সাদমান মাহমুদ সানি, কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের আলাউদ্দিন, মন্ডলীভোগ এলাকার বাসিন্দা আবুল খয়ের টুটুল, তাজ উদ্দিন, মিজান মিয়া, সাব্বির, ভাসখালা গ্রামের আব্দুল মতিন, মন্ডলীভোগ এলাকার বাবলু, মনুজু, শামসুল ইসলাম, সায়মন, মিলন মিয়া, মহসিন, সৌরভ ও এরশাদ আলীকে এজাহার ভুক্ত আসামি করা হয়েছে।

উল্লেখ্য, লাল মসজিদ কমিটি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গত (২৮ মার্চ) মঙ্গলবার রাতে থানা সংলগ্ন গণেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হন ছাতক পৌর সভার ৭ নং ওয়ার্ডের একাধিক বারের কাউন্সিল পদের প্রতিদ্বন্দ্বিতাকারী লায়েক মিয়া। এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে প্রধান আসামি শিপলুর দাদা এরশাদ আলী, বাবা তাজ উদ্দিন ও মন্ডলীভোগের বাসিন্দা গৌছ মিয়ার পুত্র সজিব মিয়াকে আটক করে কোর্টে প্রেরণ করে পুলিশ।

থানায় ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App