×

সারাদেশ

ঘুষের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৪:৩১ পিএম

ঘুষের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার আটক

ছবি: সংগৃহীত

রাজশাহীতে আয়কর অফিসে অভিযান চালিয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়।

রাজশাহী জেলা দুদকের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেন। এই তথ্য জেনে দুদক কর্মকর্তারা কর অফিসে গিয়ে অবস্থান নেয়। টাকা গ্রহণের সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করে।

দুদক কর্মকর্তা জানিয়েছেন, আটক কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App