×

সারাদেশ

চট্টগ্রামে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১০:১৭ এএম

চট্টগ্রামে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৫

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৫

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস-সিএনজির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী থেকে ছেড়ে যাওয়া একটি বাস বিপরীতদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজন মারা যায়। এ সময় বাসের চালক জাগের হোসেনকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেয়। বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালীর হাওলা দরবার শরীফে এসেছিল। ফেরার পথে আরকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসচালক নেশাগ্রস্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে। আরও ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারের পর ডিজেলের ধাক্কা, চাপে কৃষক

সারের পর ডিজেলের ধাক্কা, চাপে কৃষক

চুয়েটে সর্বাত্মক শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

চুয়েটে সর্বাত্মক শাটডাউন ঘোষণা শিক্ষার্থীদের

ছাঁটাইয়ের মুখে আরও ৬৩ পুলিশ কর্মকর্তা

ছাঁটাইয়ের মুখে আরও ৬৩ পুলিশ কর্মকর্তা

ভিসি ‘অপসারণ’ নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়

ভিসি ‘অপসারণ’ নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App