×

সারাদেশ

ঈশ্বরদীতে ট্রাক চাপায় প্রাণ গেলো গৃহবধূর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৮:৩৪ পিএম

পাবনার ঈশ্বরদীতে ট্রাক চাপায় জুলফি খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু্ হয়েছে ও তার স্বামী জুয়েল রানা আহত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দাশুড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলফি খাতুন (২৩) পাবনার সাথিয়া উপজেলার হাটবাড়িয়া গ্রামের জুয়েল রানার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে নিহত ঐ গৃহবধূ তার স্বামীর মোটরসাইকেল যোগে পাবনার দিকে যাচ্ছিল। দাশুড়িয়া বাজারের সন্ধ্যা মেডিক্যাল হলের সামনে ট্রাক ওভারটেক করতে গেলে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ঐ গৃহবধূর মৃত্যু হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ও আহত স্বামী জুয়েল রানা কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পাকশী হাইওয়ে থানার উপ পরিদর্শক বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পটুয়াখালীতে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ

পটুয়াখালীতে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ

‘আ’লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে জামায়াত-এনসিপি’

‘আ’লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে জামায়াত-এনসিপি’

‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বাংলাদেশের বক্তব্যে যা বলছে ভারত

‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বাংলাদেশের বক্তব্যে যা বলছে ভারত

বিশ্বের সর্বকনিষ্ঠ রাজার মৃত্যু

বিশ্বের সর্বকনিষ্ঠ রাজার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App