×

সারাদেশ

পিকআপ-বাসের সংঘর্ষে দুই চালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১১:৪৫ এএম

পিকআপ-বাসের সংঘর্ষে দুই চালক নিহত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের সংঘর্ষে দুই গাড়ির চালক নিহত হয়েছেন। এ সময় নারীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসের চালক গোলাম রব্বানী (৩৮) ও পিকআপ চালক আজাদ হোসেন। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার সকালে ঢাকা থেকে যাত্রী ছেড়ে আসা নাবিল পরিবহন দিনাজপুর আসছিল। বিপরীত দিক থেকে সবজিবোঝাই একটি পিকআপ গোবিন্দগঞ্জ যাচ্ছিল। পথে বিজুল বাজারে অদূরে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই গাড়ির চালক মারা যান। এ সময় অন্তত ১২ জন আহত হন।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। যান চলাচল স্বাভাবিক আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App