×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছে স্বামী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০২:১৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছে স্বামী

ছবি: কাগজ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে জান্নাতুল ফেরদৌসী (৩৫) নামের ৩ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী কাউসার মোল্লা (৫০)। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

বুধবার (১৯ এপ্রিল) সকালে পৌর শহরের কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকালেই ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত জান্নাতুল ফেরদৌসী জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দিঘীর পাড় এলাকার মৃত আরু মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে। সে সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মৃত মো. আউয়াল মিয়ার ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, কাউসার মোল্লা ও জান্নাতুল শহরের কলেজ পাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকত। তবে কাউসার দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও পরকীয়ায় লিপ্ত। এসব নিয়ে প্রায়ই জান্নাতুলের সাথে স্বামীর কলহ চলত। এরই জের ধরে সকালে কাউসার মোল্লা ধারালো ছুরি দিয়ে স্ত্রী জান্নাতুলকে হত্যা করে। বিষয়টির টের পেয়ে তাদের সন্তানরা কক্ষে যাওয়া মাত্রই তিনি তাদের ঘরে আটকিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

মরিয়মের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

মরিয়মের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App