×

জাতীয়

আবার থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

আবার থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানার ভেতরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার পর থানার নারী ও শিশু ডেস্ক লক্ষ্য করে ককটেলটি ছোড়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খিলগাঁও থানার ডিউটি অফিসার মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে কারা এটি ছুড়েছে, তা দেখা যায়নি। কোন দিক থেকে এবং কীভাবে ককটেলটি থানার ভেতরে নিক্ষেপ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

গত এক সপ্তাহ ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এর আগে রাজধানীর একাধিক থানা এবং গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাঁকা আওয়াজেই আতঙ্ক

ফাঁকা আওয়াজেই আতঙ্ক

আবার থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

আবার থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App