×

সারাদেশ

সুনামগঞ্জে লায়েক হত্যা মামলায় শিপলুর জামিন আবেদন না মঞ্জুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ০১:৫৮ পিএম

সুনামগঞ্জে লায়েক হত্যা মামলায় শিপলুর জামিন আবেদন না মঞ্জুর

আব্দুল কুদ্দুস শিপলু

সুনামগঞ্জের ছাতকের একটি হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আসামি আব্দুল কুদ্দুস শিপলুর জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন।

মঙ্গলবার আব্দুল কুদ্দুস শিপলু আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আব্দুল কুদ্দুস শিপলু পৌর শহরের মন্ডলীভোগ গ্রামের বাসিন্দা তাজ উদ্দিনের পুত্র। সে লায়েক মিয়া হত্যা মামলার ও প্রধান আসামি। তবে এ হত্যা মামলায় সে উচ্চ আদালতের আগাম জামিনে রয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি শহরের মন্ডলীভোগ এলাকার লাল মসজিদের পাশে গ্রামের দু'পক্ষের মারামারির ঘটনায় ছাতক থানায় ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন মন্ডলীভোগ গ্রামের বাসিন্দা লায়েক মিয়া।

ওই মামলার এজাহারভুক্ত ৬ নং আসামি আব্দুল কুদ্দুস শিপলু। এ মামলায় ও সে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার সে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন না মঞ্জুর করেছেন।

সুনামগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ছাতক পৌর শহরের বাসিন্দা লায়েক মিয়া বাদি হয়ে দায়ের করা একটি মারামারি সংক্রান্ত মামলায় আব্দুল কুদ্দুস শিপলুর জামিন না মঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App