×

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:৫৮ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সকাল সোয়া ৬টা থেকে শুরু হয় লঞ্চ চলাচল।

এর আগে বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, শনিবার বিকেলে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হচ্ছিল। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে এদিন বিকেল সাড়ে ৩টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার সকাল সোয়া ৬টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগ

ভোরের কুয়াশায় শীতের পদধ্বনি

ভোরের কুয়াশায় শীতের পদধ্বনি

জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা

জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App