×

সারাদেশ

ঝিকরগাছায় কলেজছাত্রের মৃত্যু, পরিবারের অভিযোগ খুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৩, ১২:০০ পিএম

ঝিকরগাছায় কলেজছাত্রের মৃত্যু, পরিবারের অভিযোগ খুন

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে প্রেমিক ইলিয়াস হোসেন (১৯) খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত ইলিয়াস হোসেন শ্রীচন্দ্রপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে ও চৌগাছার সলুয়া কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত ইলিয়াস হোসেনের সাথে প্রতিবেশী আইনাল হকের কন্য ও গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী লুইছ পারভিন হিরা (১৮) এর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। তার জের ধরে প্রেমিকার ডাকে সাড়া দিতে গতকাল (শনিবার) গভীর রাতে দেখা করতে যান প্রেমিক ইলিয়াস। সেসময় তারা প্রেমিক প্রেমিকার ঘরের জানালার পাশে গিয়ে কথা বলতে থাকে। সে সময় তার রহস্যজনক মৃত্যু ঘটে। পরে স্থানীয় লোকজন এসে দেখে ইলিয়াস মৃত অবস্থায় পড়ে আছে।

নিহতের পিতা ফারুক হোসেন জানান, পরিকল্পিতভাবে ইলিয়াসকে গভীর রাতে ডেকে নিয়ে হিরা ও তার পরিবারের সদস্যরা তাকে মারপিট করে হত্যা করেছে। নিহত ইলিয়াসের নাকের উপর আঘাতের চিহ্ন রয়েছে।

অপরদিকে, হিরা ও তার পরিবারের সদস্যরা দাবি করেন, ইলিয়াস হিরাকে বিরক্ত করতো। নিষেধ করা সত্ত্বেও সে কোন কথা কর্ণপাত করতো না। শনিবার গভীর রাতে হিরার সাথে দেখা করতে যান ইলিয়াস। কিন্তু হিরা দেখা করেনি। এ কারণে অভিমানে ইলিয়াস হিরার ঘরের জানালার গ্রিলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার পুলিশ সূত্রে জানা গেছে, ইলিয়াস নামের একজনের মরদেহ পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদেন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক তথ্য পাওয়া যাবে ইলিয়াসের কিভাবে মৃত্যু হয়েছে।

এদিকে, জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে ইলিয়াসের লাশ দাফন করা হয়েছে। ঝিকরগাছা থানায় উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করছে বলে জানা গেছে। এ বিষয়ে হিরা নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিকরগাছা থানায় আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App