×

সারাদেশ

পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ১১:৫৪ এএম

পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ২

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকচাপায় ভ্যান চালক আশরাফুল ইসলাম (২৭) ও ভ্যান যাত্রী আবুল কালাম (৫৭) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৩ মে) সকাল সাড়ে আটটার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে। নিহত ভ্যান চালক আশরাফুল পার্বতীপুর পৌর এলাকার ধুপিপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে এবং আবুল কালাম একই মহল্লার মৃত সুলতান আলীর ছেলে।

জানা গেছে, আশরাফুল ও আবুল কালাম ভ্যানযোগে পার্বতীপুর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। পথে চান্দাপাড়ায় পার্বতীপুরের দিকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে তারা ট্রাকের চাকায় পিষ্ট হয়। পথচারীরা আশরাফুল ও আবুল কালামকে উদ্ধার করে পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করেন।

খবর পেয়ে মডেল থানা পুলিশ গিয়ে ঘাতক ট্রাক ও ট্রাকচালককে আটক করে থানায় নিয়ে আসে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App