×

সারাদেশ

মানুষের কল্যাণ করাই শেখ হাসিনার উদ্দেশ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০২:২৭ পিএম

মানুষের কল্যাণ করাই শেখ হাসিনার উদ্দেশ্য

ছবি: ম. শফিকুল ইসলাম, নেত্রকোণা

যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণায় বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, মানুষের কল্যাণ করাই জননেত্রী শেখ হাসিনার একমাত্র উদ্দেশ্য। তিনি বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা ও জেলা উপজেলার ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App