×

সারাদেশ

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে মা-শিশু-জামাতার মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৬:২৯ পিএম

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে মা-শিশু-জামাতার মৃত্যু

ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা- শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত ৬ জনের মধ্যে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মারা যান জামাতা ডালিম হোসেন (২৭)।  তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (১০ মে)বেলা ২টা ৪০ মিনিটে মহাসড়কের মির্জাপুর শ্মশানঘাট নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার নবজাতক কন্যা।  ডালিম সাতক্ষীর সদর উপজেলার নারানপুর এলাকার বাসিন্দা।

নিহতের স্বামী আলাউল ইসলাম জানান, বাড়িতে বাচ্চা ডেলিভারির পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজের নেয়া হচ্ছিল তাদের। এ সময় মির্জাপুর নামক স্থানে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার কবলে পড়লে স্ত্রী ও নবজাতকের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মির্জাপুর স্কুলের শিক্ষক সূর্য কান্ত পাল জানান, বেলা আড়াইটার দিকে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের মা ও নবজাতকের মৃত্যু হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ আরো ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেলসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। তবে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি । চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকাত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আরো ৬ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে খুলনার দিকে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App