×

সারাদেশ

মিঠাপুকুরে হতদরিদ্রের বাড়ি-ঘর ভাঙচুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ১২:৪৯ পিএম

মিঠাপুকুরে হতদরিদ্রের বাড়ি-ঘর ভাঙচুর

ছবি: বিপ্লব রহমান, মিঠাপুকুর (রংপর)

রংপরের মিঠাপুকুর উপজেলার ১৭ নং ইমাদপুর ইউনিয়নের তালপট্টি গ্রামের ঘাঘট নদীর কুল ঘেসে সহায় সম্বলহীন দরিদ্র কৃষক আব্দুস সাত্তার (৫৫) স্ত্রী সন্তান নিয়ে একটি ঘরে বসবাস করে আসছে। নদী ভাঙনের করাল গ্রাসে শেষ আশ্রয়ের বসতঘরটি বিলীন হওয়ার পথে।

তদুপরি নিরাপদ বাসস্থানের আকাঙ্খায় মাতৃ সূত্রে পাওয়া ৩৯ শতাংশ জমিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে একটি বসতঘরসহ ৮০টি মেহগনির চারা রোপণ করে। এমতাবস্থায় নির্মাণাধীন বাড়ি ভাঙচুরসহ দুমড়ে মুছরে রোপণকৃত গাছ উচ্ছেদ করে নিজের দখল দাবি করে তারই প্রতিপক্ষ নিকট আত্মীয়-স্বজনরা।

বিষয়টি নিয়ে দফায় দফায় সালিস হলেও সাত্তারের ন্যায্য জমিটির দখল ছেড়ে দিচ্ছে না বলে জানান ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশীদ।

এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজনকে অভিযুক্ত করে বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে ভুক্তভোগী পরিবার একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত হলেন- বদিয়াজ্জামান, শাহজামাল, আলম, খালেক, বাদশা, ময়েনউদ্দিন প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে জানতে এলাকায় গেলে অভিযুক্তদের পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন অভিযুক্তরা ঢাকায় থাকেন। তবে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তাদের ফোনগুলো বন্ধ পাওয়া গেছে। তাই তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর (এসআই) মামুন উর রশীদ বলেন, প্রতিপক্ষ বাইরে অবস্থান করায় আপাতত বিষয়টি স্থগিত রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App