×

সারাদেশ

ফেনীতে চকলেট বোমাসহ অস্ত্র উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৩:২৩ পিএম

ফেনীতে চকলেট বোমাসহ অস্ত্র উদ্ধার

ছবি: সৈয়দ মনির আহমদ, ফেনী

ফেনীতে চকলেট বোমাসহ অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। সোমবার (২২ মে) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লেমুয়া ফুটওভার ব্রিজ সংলগ্ন লেমুয়া ব্রিজের নিচে একটি সংঘবদ্ধ চোরাকারবারী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য একটি সাদা ব্যাগ নিয়ে অপেক্ষামান এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল রাত ৮ টার সময় অভিযান চালায়, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদককারবারিরা ব্যাগ রেখে পালিয়ে যায়।

র‌্যাব ফেনীর সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি করে সাদা প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দু টি ওয়ানশুটার গান, সাত রাউন্ড কার্তুজ, দুটি রকেট প্যারাস্যুট ফ্লেয়ার ও ১৩১ পিস চকলেট বোমা উদ্ধার করে।

র‌্যাব-৭ ফেনীর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে উদ্ধারকৃত অস্ত্র ও গোলা বারুদ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

কমিশনের প্রস্তাবে কাটছাঁট পে স্কেল

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App