×

সারাদেশ

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ নারী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৮:৩৫ এএম

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ নারী নিহত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের পাথরবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল ইসলাম খান ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম।

শুক্রবার (২৬ মে) রাত ২টার দিকে মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সবাই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, গোবিন্দপুর গ্রাম থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান সিলেটের হযরত শাহ জালাল (র.) এর এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়। পথে পিকআপ ভ্যানটি মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ নারী নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, নিহত নারীদের মরদেহ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সকালে জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম, দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে মহাসড়ক থেকে অপসারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App