×

সারাদেশ

লক্ষ্মীপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ১০:১৭ পিএম

লক্ষ্মীপুরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে সামিয়া আক্তার রূপা নামে এক স্কুলছাত্রীর প্রাণ হারিয়েছে।  বৃহস্পতিবার (১ জুন) বিকেলে লক্ষ্মীপুর পৌরশহরের ইটেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রূপা সদর উপজেলার দালাল বাজার ইউনিয়েনের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ সোহেলের মেয়ে ও কামান খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার দালাল বাজারের নিজ বাড়ি থেকে অটোরিকশাযোগে বাসটার্মিনাল আসছিলো ওই স্কুলছাত্রী। পথে অটোরিকশার চাকার সঙ্গে তার গলার ওড়না পেঁচিয়ে যায়। এ সময় ছাত্রীর সঙ্গে থাকা স্বজনরা চিৎকার করলে চালক অটোরিকশা থামিয়ে দেন। পরে অচেতন অবস্থায় ছাত্রীটিকে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানার এসআই বেলায়েত হোসেন বলেন, অটোরিকশার মোটরের সঙ্গে অসাবধানতাবশত ওই ছাত্রীটির গলার ওড়না পেঁচিয়ে যাওয়ায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তবে, তার গলায় ফাঁস লাগার কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App