×

সারাদেশ

ছাতকে অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০৩:৩০ পিএম

ছাতকে অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন
ছাতকে অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সুনামগঞ্জের ছাতকে উৎসবমুখর পরিবেশে ছাতক অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জুন) দুপুরে ছাতক শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে 'ছাতক অনলাইন প্রেসক্লাব'র আনুষ্ঠানিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন উপলক্ষে অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাজ্জাদ মাহমুদ মনিরের পরিচালক অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম সাইফুর রহমান তালুকদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, সিলেট টাইমস ডটকমের সম্পাদক মোসাররফ হোসেন সুজাত, ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর, প্যানেল মেয়র-৩, তাসলিমা জান্নাত কাকলী,ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সিনিয়র সাংবাদিক তমাল পোদ্দার।

স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজ ছাতক উপজেলা প্রতিনিধি শংকর দত্ত, বক্তব্য রাখেন আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ খায়ের উদ্দিন । সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আলী আসগর। ছাতক অনলাইন প্রেসক্লাবের নির্বাচন কমিশনার সাংবাদিক আব্দুল আলিম পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

মোশাররফ হোসেনকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি শংকর দত্ত, সাধারন সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির ও সুজন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি এম শাহিন আহমদ, এইচ এম আবু বকর, মো. জানে আলম, জুবায়ের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত আচার্য, সহ সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, সহ সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, কোষাধ্যক্ষ জামরুল ইসলাম রেজা,সহ কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান নাঈম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী,মহিলা বিষয়ক সম্পাদক রিফাত সানজিদা ঈশিকা, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান আলী রাজ, সাহিত্য বিষয়ক সম্পাদক এইচএম আদর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলী আসগর, ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম জিয়াউর রহমান, নির্বাহী সদস্য ফজলুল হক, ইমাম হাসান, অমিত দাস, গোলাম নবী মিল্টন, মো. রুখসান মিয়া, দিলোয়ার হোসেন,আব্দুল্লাহ আল মাছনুন, মাহমুদুল হাসান, আলমগীর হোসেন ওমিলাদ হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App