×

সারাদেশ

রাতের অন্ধকারে হিন্দু বাড়িতে হামলা, মারধরের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৮:২২ পিএম

রাতের অন্ধকারে হিন্দু বাড়িতে হামলা, মারধরের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় রাতের অন্ধকারে বাড়িতে হিন্দু বাড়িতে হামলা ও পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কামারগাও নাগরনন্দী খালপাড় এলাকায় সংঘঠিত ঘটনায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার করিম মোল্লা,সোহাগ মোল্লা ও সিয়াম মোল্লা একই এলাকার সুরেশ মাঝির বাড়িতে ঢুকে তার ভাতিজা রঞ্জিত মন্ডল,পুত্রা অনিক ভক্ত ও দোকান কর্মচারী রিয়াজ মোল্লাকে মারধর করে। এসময় হামলা কারীরা ওই বাড়ির কিশোর মাঝির ঘরে ঢুকে আসবাবপত্র ও সিরামিকের তৈজষপত্র ভাঙচুর এবং টাকা পয়সা স্বর্ণালঙ্কার লুট করেছে অভিযোগে উল্লেখ্য আছে। এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পলিয়ে যায়। পরে আহতদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

করিম মোল্লা বলেন, তাদের সাধে মারধরের কোন ঘটনা ঘটেনি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলাদা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচন করায় তারা এখন আমাদেরকে বিপদে ফেলতে চাইছে না।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App