×

সারাদেশ

সব কেন্দ্রের ভেতরে ও বাইরে থাকবে সিসি ক্যামেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১০:৪০ এএম

সব কেন্দ্রের ভেতরে ও বাইরে থাকবে সিসি ক্যামেরা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের আর মাত্র ৫ দিন বাকি। শেষ সময়ের প্রচার-প্রচারণায় নগরীর ৩১ ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কর্মকর্তারা। ইতোমধ্যে ৫ হাজার ৪৮৫ জন ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ শেষ হয়েছে।

অন্যদিকে ভোটগ্রহণ কার্যক্রম মনিটর্রিং করতে প্রতিটি ভোট কেন্দ্র এবং বুথের সামনে স্থাপন করা হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। ৩১টি ওয়ার্ডে স্থাপন করা প্রায় দুই হাজার ক্যামেরার মাধ্যমে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি মনিটর্রিং করবে সিইসিসহ অন্য কমিশনাররা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, কেসিসিতে এ বছর ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন। নগরীর ৩১টি ওয়ার্ডের ২৮৯টি ভোট কেন্দ্রে তার ভোট দিবেন। ভোটগ্রহণ কার্যক্রম সহজ করতে এসব কেন্দ্রে ১ হাজর ৭৩২টি বুথ স্থাপন করা হবে। ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৮৯ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৭৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৩ হাজার ৪৬৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, এবারের নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে ২৮৯টি। প্রতিটি ভোট কেন্দ্রের সামনে একটি করে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে। এছাড়া ১ হাজার ৭৩২টি ভোট কক্ষের প্রতিটিতে একটি করে ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ জানান, ইতোমধ্যে ইভিএম মেশিন খুলনায় এসেছে। ইভিএম মেশিনসহ ভোটগ্রহণের সরঞ্জাম আগামী ১১ জুন বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে ভোট কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App