×

সারাদেশ

অপবাদ সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন শিক্ষক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০৮:৫৮ পিএম

অপবাদ সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন শিক্ষক
ছাত্রীর সঙ্গে অশোভনীয় আচরণের অপবাদ সইতে না পেরে হারুন অর রশিদ (৫৫) নামে এক মাদরাসা শিক্ষক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় আদমদীঘির কলাবাড়িয়া নামক স্থানে ব্রডগেজ রেললাইনে ঢাকাগামী আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক হারুন অর রশিদ রাণীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজাহার শেখের ছেলে এবং রানীনগর আল আমিন দাখিল মাদরাসার শরীর চর্চা শিক্ষক। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহত শিক্ষক হারুন অর রশিদের ভাতিজা আব্দুল মালেক জানান, তার চাচা রশিদকে এক ছাত্রীর সঙ্গে জড়িয়ে অশোভন আচরণ করার অপবাদ প্রচার করা হয়। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করলে তিনি নির্দোষ প্রমাণিত হন। এই মিথ্যা অপবাদ সইতে না পেরে ক্ষোভে দুঃখে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষক রেললাইনের পাশে ব্যাগ নিয়ে পানি পান করার সময় ট্রেন আসা দেখে চলন্ত ট্রেনে নিচে ঝাঁপ দেন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক বাশার জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

ভারতের বাংলাদেশ সফরের ওপর ঝুলছে আফগানিস্তান সিরিজের সূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App