×

সারাদেশ

শিশুকে বকা দেয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ১১:৪৩ পিএম

শিশুকে বকা দেয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

আখাউড়া থানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শিশুকে বকা দেয়ার প্রতিবাদ করায় সোমা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি পৌরশহরের চন্দনসার এলাকায় ঘটেছে। নিহত সোমা আক্তার চন্দনসার গ্রামের টিপু মিয়ার স্ত্রী।

জানা যায়, বৃহস্পতিবার সকালে তার স্বামীর চাচাতো ভাইয়ের স্ত্রী মর্জিনা আক্তার সূচি একটি শিশুকে অশ্লীল ভাষায় বকা দেয়। সোমা আক্তার প্রতিবাদ করলে সূচি তার সঙ্গে বিবাদে লিপ্ত হয়। এসময় সূচির স্বামী আরিফ হাসান জিকু ও শ্বশুর আব্দুল আওয়াল এসে তাকে বেধড়ক পেটাতে শুরু করে। একপর্যায়ে সূচি তার তলপেটে লাথি দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত সোমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেল চারটার দিকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেয়ার পথে বিকেল সাড়ে চারটার দিকে মৃত্যু হয় তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য জড়িতদের থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App