×

সারাদেশ

আখাউড়ায় চলন্ত অবস্থায় খসে পড়ে ট্রেনের দুই বগি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ০৩:১৩ পিএম

আখাউড়ায় চলন্ত অবস্থায় খসে পড়ে ট্রেনের দুই বগি

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় দু'ভাগে ভাগ হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশন অতিক্রম হওয়ার পর এ ঘটনা ঘটে।

পরবর্তীতে মেরামত শেষে বেলা পৌণে বারটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দ্যশে ছেড়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি।

আখাউড়া,রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, ত্রেনের ১৩১০ ও ১৩০৫ নম্বর বগি চলন্ত অবস্থায় আলাদা হয়ে যায়। পিছনের দিকের ওই দু'টি বগির সংযোগস্থলের যন্ত্র ভেঙ্গে খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে জংশনের টিএক্সআর কার্যালয়ে দায়িত্বরতরা বগি দু'টি সংযোগ করলে ট্রেনটি ঢাকা উদ্দ্যেশে ছেড়ে যায়।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (হেড টিএক্সআর) মো. শামীম আহমেদ জানান, ট্রেনের দুই বগির মাঝখানের বাফার শেঙ্ক ভেংগে যায়। মেরামত করতে ২০ মিনিটের মতো সময় লেগে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App