×

সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৩, ১০:৪২ এএম

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৪

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার সুজন সেখ (৩২), রাব্বি হোসেন (২৪) ও নাটোরের মাসুদ রানা (৩০) ও আয়ান (৪)। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাটিকুমরুলগমী আমবোঝাই একটি ট্রাক ও গরুবোঝাই একটি পিকআপকে ধাক্কা দেয়। এ সময় পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে চারজনের মৃত্যু হয়। এ সময় পিকআপে থাকা তিনটি গরু মারা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা চারজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App