×

সারাদেশ

বাঁশখালীতেে এক হাতির শাবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৪:০৩ পিএম

বাঁশখালীতেে এক হাতির শাবকের মৃত্যু

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব চাম্বল পাহাড়ি এলাকায় টিলা থেকে পড়ে ধুইল্লাঝিরী নামক স্থানে একটি বন্য হাতির শাবক মৃত অবস্থায় উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার (৮ জুলাই) সকাল দশটার দিকে স্থানীয়দের মাধ্যমে বাঁশখালী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ খবর পেয়ে মৃত হাতিটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে খাবারের সন্ধানে এসে কোন একসময় হাতিটির মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নুর আলম জানান, পূর্ব চাম্বল পাহাড়ি এলাকায় বন্য হাতিরা খাবারের সন্ধানে এসে লোকালয়ে ঢুকে পড়ে এবং বসতবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতিসাধন করে। এই মৃত হাতিটিও দল ছেড়ে খাবার খুঁজতে গিয়ে উঁচু পাহাড়ের টিলা থেকে পড়ে গিয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুপণ নন্দী জানান, চাম্বলে মারা যাওয়া বাচ্চা হাতিটির ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে। তবে হাতির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

জলদী ও চুনতি অভয়ারণ্য রেঞ্জ এবং বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, পূর্ব চাম্বল পাহাড়ের ঢালু থেকে পড়ে বাচ্চা হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। হাতিটির বয়স আনুমানিক দেড় বছর হতে পারে। হাতিটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ময়নাতদন্তের নমুনা সংগ্রহের পর হাতিটি মাটিচাপা দেয়া হয়েছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App