×

সারাদেশ

শ্বশুরবাড়িতে বিষ খেলেন জামাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৯:৫৬ পিএম

শ্বশুরবাড়িতে বিষ খেলেন জামাই

আখাউড়া থানা। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে রাসেল মিয়া (২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে রবিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামে। নিহত রাসেল একই ইউনিয়নের ধলেশ্বর গ্রামের মো. আবুল খায়ের মিয়ার ছেলে।

সকালের দিকে রাসেল পরিবার নিয়ে তার শ্বশুরবাড়ি হিরাপুর গ্রামে বেড়াতে যায়। বিকালের দিকে সে সবার অজান্তে বিষপান করে। বিষের যন্ত্রণায় ছটপট করতে থাকলে শ্বশুরবাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে। সন্ধ্যায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, আত্মহত্যার খবরটি শুনেছি। তবে কোনো অভিযোগ পায়নি। মরদেহ এখনো সদর হাসপাতালে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App