×

সারাদেশ

গোসলখানায় মাদক!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ১১:৪৯ পিএম

গোসলখানায় মাদক!

আখাউড়া থানা। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ১০০ বোতল স্কাফ সিরাপসহ আঁখি আক্তার (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী আনোয়ারপুর গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। আঁখি আনোয়ারপুর গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

জানা যায়, দীর্ঘদিন ধরেই নিজবাড়িতে মাদকের ব্যবসা চালিয়ে আসছে আঁকি ও তার স্বামী সুমন মিয়া। এমন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আবু ছালেকের নেতৃত্বে একদল পুলিশ সদস্য তার বাড়িতে অভিযান চালায়। বসতঘরসহ বাড়ির অপরাপর জায়গায় কোনো মাদকদ্রব্য না পেয়ে পুলিশ গোসলঘরে তল্লাশি চালায়। এসময় গোসলঘরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ বোতল নেশা জাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে। পরে পুলিশ উদ্ধারকৃত স্কাফ সিরাপ জব্দ ও মাদক ব্যবসায়ী আঁখিকে আটক করে থানায় নিয়ে আসে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App