×

সারাদেশ

তাড়াশ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০২:৪১ পিএম

তাড়াশ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা বুধবার দুপুরে (১২ জুলাই) তাড়াশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল (বিপিএম বার, বিপিএম), মো. দেলোয়ার হোসেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী।

বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুর আলম। প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী মো. আব্দুর রাজ্জাক, সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী মোছাঃ আমিনা খাতুন, পুরুষ কাউন্সিলর মো. বাবু তালুকদার প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন উর্মি। উল্লেখ্য আগামী ১৭ জুলাই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৪জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১২জন এবং পুরুষ কাউন্সিলর ৪৫ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

সারোয়ার তুষার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

নিবন্ধন পেল বাংলাপোস্ট

নিবন্ধন পেল বাংলাপোস্ট

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সারজিস আলম গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App