×

সারাদেশ

চালু হবে অধ্যয়নরত খেলোয়াড়দের জন্য বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা উপবৃত্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৭:২৩ পিএম

চালু হবে অধ্যয়নরত খেলোয়াড়দের জন্য বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা উপবৃত্তি

ছবি: ভোরের কাগজ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, নতুন নতুন খেলোয়াড় তৈরিতে আগামী মাস থেকে চালু করা হবে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা উপবৃত্তি। প্রাথমিক পর্যায়ে স্কুল ও কলেজে অধ্যয়নরত ৫০০ জন খেলোয়ারদের এই সুবিধার আওতায় আনা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নাগরিকদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও দক্ষ জনগোষ্ঠী তৈরিতে কাজ করে যাচ্ছে সরকার। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নির্মাণ করা হবে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।

রবিবার (২৩ জুলাই) জেলা শিল্পকলা একাডেমিতে ‘খোলাধুলার মানোন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পটুয়াখালী অ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামের পূর্ণাঙ্গ গ্যালারী নির্মাণ করে দিয়েছে। প্যাভিলিয়ন করা হয়েছে। প্রেসবক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। ২৬ কোটি টাকা রাখা হয়েছে যা দিয়ে সকল কাজ করা হবে। শুধু পটুয়াখালীতে নয় জেলার দশমিনা, দুমকী, মির্জাগঞ্জেও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক এড আফজাল হোসেন, স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান ও এসএম শাহাজাদা সাজু, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পুলিশ সুপার, জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা সংস্থা ও যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় বঙ্গবন্ধু ক্রীড়া সেবী ফাউন্ডেশন হতে পটুয়াখালী জেলার আহত ও অসচ্ছ্বল খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীদের অনুদানের চেক (নগদান সনদ) বিতরণ করা হয়েছে।

এর আগে পটুয়াখালী অ্যাডভোকেট আবুল কাসেম স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন ও সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

১৬ কোটি টাকার সোনাসহ বিমানের ২ কর্মী হেফাজতে

১৬ কোটি টাকার সোনাসহ বিমানের ২ কর্মী হেফাজতে

পাঁচ দিনের বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

পাঁচ দিনের বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App