×

সারাদেশ

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ছাই ৭ বসতঘর, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১১:৫৬ এএম

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ছাই ৭ বসতঘর, নিহত ১

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ছাই ৭ বসতঘর, নিহত ১। ছবি: শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামে আগুন পুড়ে ভস্মীভূত হয়েছে ৭টি বসতঘর।

এতে আফরোজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ও অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রবিবার (২৩ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্তরা তারিছ মিয়া, আহাদ মিয়া ও রিপন মিয়া বলেন, আগুনে পুড়ে চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল।

এখন আমরা নিঃস্ব, বাঁচার আর কিছু রইল না। এখন সরকারি সহায়তা না পেলে পথে পথে ঘুরতে হবে।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জিসান রহমান নাবিক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্ণিকাণ্ডের সূত্রপাত। এতে আনুমানিক ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

এমএলএস অল-স্টার ম্যাচে খেলছেন না মেসি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App