×

জাতীয়

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পিএম

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

ছবি : সংগৃহীত

৪৫তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে ৩৮৩ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৫ অক্টোবর) মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, তাঁদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ শেষে চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ মেয়াদ সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তাকে চাকরিতে বহাল থাকার অনুপযুক্ত মনে হলে কারণ দর্শানো ছাড়াই এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ না করেই তাঁকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কর্মকর্তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট নিয়োগাদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করার অঙ্গীকারবদ্ধ হয়ে থাকলে তাঁর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজে বা পরিবারের কোনো সদস্য যৌতুক গ্রহণ করবেন না এ মর্মে যোগদানপত্রের সঙ্গে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড জমা দিতে হবে।

মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তার সনদ পরবর্তী সময়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাঁর নিয়োগ বাতিল করা হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বর সশরীরে বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদান করতে হবে। একই সঙ্গে ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App