×

রাজশাহী

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

ফাইল ছবি

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় অনুযায়ী পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়ায় পদ্মা ব্যারাজ প্রকল্প এলাকা পরিদর্শন ও কারিগরি বিষয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী, অর্থাৎ প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবেন। এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং প্রকল্প। পদ্মা ব্যারাজ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসী উদ্যোগ নিয়ে প্রকল্পটি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন। নির্বাচনের আড়াই মাসের মাথায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পের প্রথম পর্যায়ে ব্যয় হবে ৩৫ হাজার কোটি টাকা। দ্বিতীয় পর্যায়ে ব্যয় ধরা হয়েছে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা।

নদীপাড়ের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবনযাপন করছেন উল্লেখ করে এ্যানি বলেন, তাঁদের জীবনমানের উন্নয়ন এবং দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনায় পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

পানিসম্পদমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবদ্দশায় ২০০৪ সালে প্রকল্পটি গ্রহণের উদ্যোগ নিয়েছিলেন। ২০১৬ সালের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শেষ হবে বলে তখন আশা করা হয়েছিল। তাঁর মতে, বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এ ধরনের প্রকল্প বাস্তবায়নে নির্বাচিত সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, পদ্মা ব্যারাজ নির্মিত হলে শুষ্ক মৌসুমে পানির সংকট কমবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদন, নৌযোগাযোগ ও মৎস্য খাতের উন্নয়ন এবং জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পানির সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে।

সভায় পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রথম পর্যায়ের প্রকল্প পরিচালক হাসান মাহমুদ বলেন, পাবনার সুজানগর থেকে রাজবাড়ী জেলার সঙ্গে সংযোগ স্থাপন করে পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাবনা, রাজবাড়ীসহ ১৯ জেলার চিত্র বদলে যাবে বলে আশা করা হচ্ছে। এতে দেশের এক-তৃতীয়াংশ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

তিনি জানান, পদ্মা ব্যারাজ নির্মিত হলে বছরে প্রায় আট মাস বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে। এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্যও প্রকল্পটি সুফল বয়ে আনবে। বর্ষা মৌসুমে ব্যারাজের ৭৮টি গেট খোলা রাখা হবে। এতে পানিপ্রবাহ ব্যবস্থাপনা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App