×

সারাদেশ

গোয়াইনঘাটে গণপিটুনিতে এক চোর নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০৫:০৯ পিএম

গোয়াইনঘাটে গণপিটুনিতে এক চোর নিহত

প্রতীকী ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আন্তজেলা গরু চোর চক্রের সদস্য সালেহ আহমদ (২৫) গণপিটুনিতে নিহত হয়েছে। সে গোয়াইনঘাট থানার হাইডর (আমবাড়ী) গ্রামের আলাউদ্দিনের ছেলে।

শুক্রবার (২৮ জুলাই) রাতে উপজেলার ১২ নং সদর ইউপির উনাই হাওড়ে আনুমানিক রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে ডাকাত সন্দেহে লাবু, আলীরগ্রাম এবং দেওয়ারগ্রামের সাধারাণ লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।

সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুলের নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম খান ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সালেহ আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য এসআই এনামুল হাসান সংগীয় ফোর্স এবং  স্থানীয় লোকজন এর মাধ্যমে সরকারি এম্বুলেন্সযোগে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেট ওসমানী হাসপাতালে জরুরি বিভাগে পৌছানোর পর কর্তব্যরত ডাক্তার সালেহ আহমদ কে মৃত ঘোষণা করেন।

সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক জানান, সালেহ আহমদ কুখ্যাত গরু চোর দলের সক্রিয় সদস্য তাহার বিরুদ্ধে সিডিএমএসএ ৬ টি মামলাসহ থানায় একটি চুরি মামলার ওয়ারেন্ট মুলতবি রয়েছে।

তিনি জানান,ঘটনাস্থল থেকে একটি ইন্জিন চালিত নৌকা ১১ বস্তা কাপড় ও ২ টি রাম দা পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে ৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App