×

সারাদেশ

প্রাইভেট কারের ওপর কন্টেইনার, শিশুসহ অক্ষত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০৩:৪০ পিএম

প্রাইভেট কারের ওপর কন্টেইনার, শিশুসহ অক্ষত ৪

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের উপর একটি কন্টেইনারবাহী লরি উল্টে যায়। এতে কারে থাকা শিশুসহ মোট চারজন আটকা পড়ে।

শনিবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এসময় প্রাইভেট কারে থাকা লোকজন চিৎকার শুরু করে এবং আশেপাশের অনেক লোকজন জড়ো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে ঘণ্টাখানেকের চেষ্টায় বেলা ১১টার দিকে ক্রেন দিয়ে লরি এবং কন্টেইনারটি সরিয়ে নেয়।

ফায়ার সার্ভিস কুমিরার সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, এটি ৪০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার ছিল। কন্টেইনারসহ লম্বা লরিটি প্রাইভেট কারের ওপর পড়ে। তবে প্রাইভেট কারে থাকা কারও তেমন সমস্যা হয়নি। শিশুসহ ৩ জন একেবারে অক্ষত অবস্থায় ছিল। তবে কারচালক সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

পাঁচ সিটিতে এনসিপির মেয়র প্রার্থী হচ্ছেন যারা

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App