×

সারাদেশ

মানিকগঞ্জের পদ্মায় ডুবুরি নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৯:০২ পিএম

মানিকগঞ্জের পদ্মায় ডুবুরি নিখোঁজ

মানিকগঞ্জের পদ্মায় ডুবুরি নিখোঁজ। ছবি: মানিকগঞ্জের পদ্মায় ডুবুরি নিখোঁজ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ছোট বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীতে ৪ কিলোমিটার নদীর পাড় রক্ষার কাজে নিয়োজিত এস কে ইমদাদুল হক এন্ড জামিল ইকবাল কোম্পানির নিয়োজিত কনসালটেন্ট ফার্মের ডুবুরি টিমের প্রকৌশলী আমান উল্লাহ (২৫) নিখোঁজ হয়েছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হরিরামপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে নদীতে ফেলা জিও ব্যাগ যথাযথভাবে ফেলা হয়েছে কিনা পর্যবেক্ষণের জন্য অক্সিজেন মাস্কসহ ডুবুরির যাবতীয় সরঞ্জামসহ তার সহকর্মী ডুবুরি মীর সাজ্জাদ হোসেনকে (৫১) সাথে নিয়ে নদীতে নামেন। কিন্তু ১৫ মিনিট পর আমান উল্লাহ পানিতে ভেসে সাহায্যের জন্য হাত উঁচু করেন।

এ সময় নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামেন। কিন্তু ততক্ষণে আমান উল্লাহ ডুবে যান। প্রতিবেদন লেখা পর্যন্ত এখন পর্যন্ত তাঁকে খুজে পাওয়া যায়নি। নিখোঁজ ডুবুরি খুলনা জেলার রুপসা উপজেলার দোয়াড়া এলাকার বাসিন্দা খান রজ্জব আলীর ছেলে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য দৈনিক ভোরের কাগজকে জানান, উদ্ধার তৎপরতা চালানো হলেও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ডুবুরির সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল সকালে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনার করা হবে। ডুবুরির সন্ধানে আমাদের সকল কার্যক্রম অব্যাহত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App