×

সারাদেশ

কেন্দুয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৯:৩৭ পিএম

কেন্দুয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কেন্দুয়া থানা। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গন্ডা ইউনিয়নের অন্তর্গত বৈশ্যপাট্টা গ্রামের বৈশ্যপাট্টা মডেল একাডেমি হয়ে মনকান্দা রাস্তার পাশের পতিত জমিতে শনিবার (১২ আগষ্ট) সকাল বেলায় যুবকের গলাকাট লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধিক ও পুলিশকে খবর দেন এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত যুবককে ধারালো অস্ত্রের মাধ্যমে রাতের বেলায় জবাই করে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহত যুবকের গলায় আঘাতের চিহ্ন এবং রাস্তায় রক্তের দাগের আলামত দেখা যায়।

গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আকন্দ কল্যাণ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবি এবং ওসি আলী হোসেন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবি বলেন, নিহতের লাশ প্রথমে অজ্ঞাত হিসাবে স্থানীয়রা থানায় খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করি। পরে মৃতদেহের পকেটের একটি কার্ড দেখে লাশ শনাক্ত করেছি।

কেন্দুয়া থানার উপ-পরিদর্শক মির্জা সফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের নাম বাদল মিয়া (৩৪)। তিনি কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কিসমত চিথুলিয়া গ্রামের সুলতু মিয়ার ছেলে।

তিনি মোটরসাইকেল ভাড়ায় চালাতেন। ধারনা করা হচ্ছে তাকে গলাকেটে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে গেছে হত্যাকারিরা। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App