×

সারাদেশ

গাছে উঠতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৬:০৮ পিএম

গাছে উঠতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গাছে উঠতে গিয়ে মোহাম্মদ ইব্রাহিম (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইব্রাহিম ওই এলাকার জসীম উদ্দিনের ছেলে ও মস্তাননগর উসমানিয়া তালিমুল কুরআন মাদরাসার চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

স্থানীয় মেহেদী হাসান ইমন জানান, মঙ্গলবার বিকেলে গাছে উঠতে গিয়ে নিচে পড়ে যায় ইব্রাহিম। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নেয়া হয়। পরবর্তীতে ইব্রাহিম বুকে ব্যাথা অনুভব করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটায় তার মৃত্যু হয়। বুধবার সকালে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

৮ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদেরর (ইউপি) ৩ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলা উদ্দিন বলেন, গাছে উঠতে গিয়ে ইব্রাহিম নামে এক শিক্ষার্থীর মৃত্যু খুবই মর্মান্তি ঘটনা। আজ বুধবার (২৩ আগস্ট) সকালে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App