×

সারাদেশ

গৌরীপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৪:১৩ পিএম

গৌরীপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে বোকাইনগর ইউনিয়নের মামুদ নগরে দুই চাচাতো বোনের লাশ উদ্ধার । বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বাড়ির পিছনের পুকুর থেকে শ্রাবণী আক্তার (১০) ও মাইশা আক্তারের লাশ উদ্ধার করে তাদের স্বজনরা। সম্পর্কে  তারা দুজন চাচাতো বোন ।  শ্রাবণী মামুদনগর গ্রামের শেখ খমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও  মাইশা একই শিক্ষাপ্রতিষ্ঠানের ২য় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যার আগে প্রথমে মাইশাকে খোঁজাখুঁজি করে তার পরিবার। এক পর্যায়ে বাড়ীর পাশের  পুকুরের পাড়ে মাইশার জুতা দেখতে পেয়ে পুকুরে নেমে পানির নিচে মাইশার নিথর দেহ  খুঁজে পায়।পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, এ ঘটনার কিছুক্ষণ পর শ্রাবণীর পরিবার খেয়াল করে তাকেও কোথাও পাওয়া যাচ্ছে না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্দেহ বসত পুকুরে খুঁজতে গিয়ে পানির তলায় শ্রাবণীর মৃতদেহ খুঁজে পায় স্বজনরা।

একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। মৃত ২ শিশুর নামাজে জানাযা রাত ১১টায় অনুষ্ঠিত হয় এবং পারিবারিক গোরস্হানে দাফন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’: সরকার

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’: সরকার

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

যে যুবকের অট্টহাসিতে মাত বিশ্ব, তার পরিচয় জানেন কি?

এক বছর ঘরেই পড়ে ছিল নারীর লাশ, কঙ্কাল হওয়ার পর জানল পুলিশ

এক বছর ঘরেই পড়ে ছিল নারীর লাশ, কঙ্কাল হওয়ার পর জানল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App