×

সারাদেশ

আত্রাইয়ে ১৯ বছর পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০ পিএম

আত্রাইয়ে ১৯ বছর পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আত্রাইয়ে ১৯ বছর পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। ছবি: আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ)

নওগাঁর আত্রাইয়ে রতন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হামিদকে দীর্ঘ ১৯ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হামিদকে তিনি উপজেলার সাহেবগঞ্জ দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং একই গ্রামের মজিবর রহমানের ছেলে রতন খন্দকার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

রতন খন্দকারের ছোট ভাই রিপন খন্দকার জানান, ২০০৪ সালের ১৬ মে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে বড় ভাই রতনকে পিটিয়ে হত্যা করে আব্দুল হামিদ ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আব্দুল হামিদ পলাতক ছিল।ওই মামলার রায়ে বিজ্ঞ আদালত হামিদকে মৃত্যুদণ্ড এবং আরো দুইজনকে যাবতজীবন কারাদণ্ডে দণ্ডিত করে। এছাড়া আরও একজন খালাস পায়।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, রতন হত্যা মামলার রায়ের পর থেকে হামিদ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে স্থানীয় র‌্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার বিকেলে আদালতে সোর্পদ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ: একজন নিহত, আহত ৩০

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ: একজন নিহত, আহত ৩০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App