×

সারাদেশ

মাগুরায় শিক্ষার্থীদের বীরত্ব গাথা শোনালেন বীর মুক্তিযোদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম

মাগুরায় শিক্ষার্থীদের বীরত্ব গাথা শোনালেন বীর মুক্তিযোদ্ধা

ছবি: ভোরের কাগজ

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ কারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন প্রকল্পের অধীনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে মাগুরার শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্ব গাথা শোনানো।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শাহ-আলম সরদার।

বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ও উপসচিব ড. মো. নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সরদার ফারুক আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার মাষ্টার ও বীর মুক্তিযোদ্বা মো. আনছার আলী মাস্টার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ৫ শতাধিক ছাত্রছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের গল্প ও বঙ্গবন্ধুর আদর্শ বিষয়ে আলোচনা করেন। এছাড়া মুক্তিযুদ্ধের বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি  বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব মো. শাহ-আলম সরদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App